কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোট দেউলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা খবর পান, ছোট দেউলিয়া এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে কালীগঞ্জের আতাবউদ্দিনের ছেলে সাগর মিয়ার বিয়ের আয়োজন চলছে। তাৎক্ষণিকভাবে তিনি সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭-এর ১০ ধারা অনুযায়ী দুই পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে কিশোরীকে রক্ষা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার।