কনস্টেবল নিয়োগ সংক্রান্ত অনিয়মে জড়িয়ে এসআই মনোয়ার প্রত্যাহার!

বিশেষ প্রতিনিধি : কনস্টেবল নিয়োগ সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

গত বৃহস্পতিবার মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে প্রত্যাহারের বিষয়টি জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই মনোয়ার হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্য কোন বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।