বিএনপি সর্বদা শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান

বিএনপি সর্বদা শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজা অঞ্চলের দিকে যাওয়া সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া বাংলাদেশের আলোচিত আলোকচিত্রী এবং দৃক এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তারেক রহমান বলেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহিদুল আলমের উদ্যোগকে কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

তিনি আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।

এদিকে, ফেসবুকে সর্বশেষ দেয়া এক ভিডিওতে শহিদুল আলম বলেন, তথ্যপ্রবাহ সীমিত থাকায় সব খবর যাচাই করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সময়মতো নিজেদের আপডেট জানাতে থাকবেন।