গাজীপুর

কালীগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে শাওন হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বাঙ্গালহাওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন হোসেন দুর্বাটি এলাকার পালোয়ান বাড়ির কবির হোসেনের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শাওনকে হেরোইন বিক্রির সময় হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তার শাওন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button