কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরিফ হোসেন মোল্লা (২৪) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহাদুরসাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ হোসেন মোল্লা ওই এলাকার ওসমান মোল্লার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. আসলাম খানের নেতৃত্বে একটি দল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে আরিফকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আরিফ হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”