গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলনের নাম ঘোষণা করেছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

গাজীপুর-৫ আসনটি কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৪৩৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৯৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

কালীগঞ্জ উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৯৩ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন। গাজীপুর সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬২ হাজার ৩৭ জন।

ফজলুল হক মিলন এর আগে ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে গাজীপুর-৩ (কালীগঞ্জ) বতর্মানে ৫ আসনের সংসদ সদস্য ছিলেন।