গাজীপুর

শ্রীপুরে ‘মিথ্যা’ মামলায় জুয়েলারি ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

বিশেষ প্রতিনিধি : শ্রীপুরের এক জুয়েলারি ব্যবসায়ী তার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগ তুলেছেন। এ অভিযোগে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী সুব্রত চন্দ্র দাস। তিনি জুয়েলারি ব্যবসায়ী

লিখিত বক্তব্যে সুব্রত চন্দ্র দাস জানান, তার মালিকানাধীন দোকানটি দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন তার জেঠাতো ভাই গৌরাঙ্গ চন্দ্র দাস। ভাড়ার টাকা বকেয়া থাকায় তিনি গৌরাঙ্গকে দোকান ছাড়ার অনুরোধ জানান। পরে চলতি বছরের ৩০ আগস্ট অঙ্গীকারনামার মাধ্যমে গৌরাঙ্গ দোকানটি বুঝিয়ে দেন।

সুব্রতের অভিযোগ, দোকান বুঝিয়ে দেওয়ার দুই মাস পর—৩১ অক্টোবর—গৌরাঙ্গ চন্দ্র দাস ও তার সহযোগীরা দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাট করেন। এরপর উল্টো তার (সুব্রত) নামেই শ্রীপুর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

তিনি অভিযোগ করেন, “আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে আমার বৈধ মালিকানাধীন দোকানটি দখলের ষড়যন্ত্র চলছে।”

সংবাদ সম্মেলনে সুব্রত চন্দ্র দাস সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

ঘটনা বিষয়ে জানতে অভিযুক্ত গৌরাঙ্গ চন্দ্র দাসের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button