গাজীপুর

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো—নোয়াপাড়া এলাকার সানাউল্লাহ ভূঁইয়ার ছেলে মাসুম ভূঁইয়া (২৩) এবং ইসমাইল ভূঁইয়ার ছেলে সাহিন ভূঁইয়া (২৬)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, “গ্রেপ্তার দুই ইয়াবা ব্যবসায়ীকে মঙ্গলবার (৪ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button