গাজীপুর

গাজীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি পৃথক শোভাযাত্রা করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি রাজবাড়ী সড়কের জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

একই সময়ে মহানগর বিএনপি আরেকটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার শুরুতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, আহমেদ আলী রুশদী, এ্যাডভোকেট শহিদুজ্জামান, আ ক ম মোফাজ্জল হোসেন ও বশির আহমেদ বাচ্চু। পরে শোভাযাত্রাটি শিববাড়ী মোড় প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এছাড়া সকালে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় আরেকটি শোভাযাত্রা বের হয়। হানিফ হোটেলের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল ইসলাম, সদস্য সচিব এম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button