গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগ সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে।