আলোচিতজাতীয়রাজনীতি

হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া হাসপাতালে কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাবেন।

সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button