গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতার জন্য গণদোয়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে এ কর্মসূচির আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।
দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ি ময়দানে জড়ো হতে থাকেন। বিকাল তিনটার মধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আয়োজনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর-২ আসনের প্রার্থী হোসেন আলী এবং বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, আব্দুস সালাম শামীম, হাসান আজমল ভূঁইয়া, প্রভাষক বসির উদ্দিন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, হান্নান মিয়া হান্নু প্রমুখ।
এছাড়া এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষও গণদোয়ায় যোগ দেন। শেষে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী মোনাজাত পরিচালনা করেন।
গণদোয়ার আগে বিকেলে এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাব তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, শাহ সামসুল হক রিপন, ফারদিন ফেরদৌস, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ও মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।



