ডিএমপির ১৩ ডিসি ও ৫০ ওসি বদলি

ডিএমপির ১৩ ডিসি ও ৫০ ওসি বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান, মতিঝিল ও লালবাগ বিভাগসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও একযোগে বদলি করা হয়েছে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে ডিসি ও ওসি বদলি করা হয়েছে।

ডিসি পদমর্যাদার ১৩ কর্মকর্তার বদলি আদেশে বলা হয়, এই ১৩ কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। অন্যদিকে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনের ব্যাপক রদবদল চলছে। গত সোমবার একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭টি থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়নের কথা জানানো হয়।