গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : গাজার ভয়াবহ মানবিক সংকট নিরসন ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে ফিলিস্তিনকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার-বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০০ কোটি টাকা-সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে দুই নেতা ফ্রাঙ্কো-চীনা বিজনেস কাউন্সিলের সপ্তম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।
সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। মানবিক বিপর্যয় মোকাবিলা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন ও সাধারণ মানুষের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। সে কারণেই বেইজিং এই আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স