গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) জিএমপি’র সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে সদর থানার ওসি মোঃ মেহেদী হাসানকে বদলি করা হয়েছে টঙ্গী পূর্ব থানায়। টঙ্গী পশ্চিম থানার ওসি মোহা: হারুন অর রশিদকে বদলি করা হয়েছে বাসন থানায়।
কাশিমপুর থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। পূবাইল থানার ওসি মোল্লা মোঃ খালিদ হোসেনকে বদলি করা হয়েছে কাশিমপুর থানায়। বাসন থানার ওসি মোঃ শাহীন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে টঙ্গী পশ্চিম থানায়। গাছা থানার ওসি মোঃ আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে সদর থানায়।
অপরদিকে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কোনাবাড়ি থানার। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমানকে বদলি করা হয়েছে পূবাইল থানার ওসি হিসেবে। টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামানকে বদলি করা হয়েছে ডিবি উত্তর বিভাগে এবং কোনাবাড়ি থানার ওসি মোঃ সালাউদ্দিনকে দায়িত্ব পাঠানো হয়েছে ডিবি দক্ষিণ বিভাগে।