নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছে পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে গত ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে লটারির মাধ্যমে একযোগে সারাদেশের ৫২৭টি থানার অফিসার ইনচার্জ (ওসি) চূড়ান্ত করা হয়। ওই লটারির মাধ্যমে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগের জন্য পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেনের নাম প্রস্তাব করা হয়। পরবর্তীতে কালীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে তাকে গাজীপুর জেলায় নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, একই দিন অনুষ্ঠিত লটারিতে কালীগঞ্জ থানার বর্তমান ওসি মো. আলাউদ্দিন-কে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগের প্রস্তাব দেয়া হয়েছে। সে অনুযায়ী আড়াইহাজার থানার যোগদানের উদ্দেশ্যে শনিবার (০৬ ডিসেম্বর) মো. আলাউদ্দিন দায়িত্ব হস্তান্তর করেছেন।
জানা গেছে, মোঃ জাকির হোসেন ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বহিরাগত ক্যাডেট হিসেবে উপপরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হন এবং বর্তমানে মেহেরপুর জেলার মুজিবনগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিজ জেলা খুলনা।