পূবাইলে ‘ঝুঁকি নিয়েই ড্রেনের উপর দিয়ে যাতায়াত’: ভোগান্তিতে প্রায় তিন’শ পরিবার

স্টাফ রিপোর্টার, গাজীপুর কণ্ঠ : মহানগরের পূবাইল ‘নয়ানী পাড়া থেকে ব্যাপারী পাড়া’ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা স্থানীয়দের যাতায়াত এর অনুপযোগী হয়ে পড়েছে।

মহানগরের ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির ২০১৭ সালে ইট বিছানো রাস্তা থেকে ইট উঠিয়ে তিন ফিট ড্রেন নির্মাণ করে আশ্বাস দিয়েছিলেন দ্রুত ড্রেনেসহ ছয় ফিট রাস্তা নির্মাণ করা হবে।

এরপর থেকে প্রায় দুই বৎসর যাবৎ ওই এলাকার ৩শ পরিবারের সদস্যকে ড্রেনের উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে আগে রিক্সা-ভ্যান প্রবেশ করতে পারলেও এখন ড্রেনের উপর দিয়ে একজনের বেশি দু’জন চলাচল করতেই সমস্যা হচ্ছে। কিছু কিছু স্থানে রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশংকা। এর মধ্যে ড্রেনের স্লিপারে পা পিছলে অনেকেই আহত হওয়ার ঘটনাও ঘটছে।

কিছুদিন আগে স্থানীয় কামাল হোসেন ড্রেনের স্লিপারে পা পিছলে গুরুতর আহত হয়ে ১৫দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকার মসজিদের মুসল্লিদেরও যাতায়াত সমস্যা হচ্ছে।

এলাকাবাসীর স্বার্থে যতদ্রুত সম্ভব রাস্তাটি নির্মাণ করে এই রাস্তা যাতায়াত এর উপযোগী করে তাদের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়ার জানান, বর্তমানে ৬ ফিট রাস্তার কোন বরাদ্দ নেই, তবে বরাদ্দ আসলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button