গাজীপুর

সাংবাদিক কাজলের মায়ের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি : দৈনিক বাংলাবাজার পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. বশির আহমেদ কাজলের মা মোসা. জোবেদা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার ছাতিরবাজার এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমা জোবেদা খাতুন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক।

তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button