গাজীপুর

২০ বছর পর গাজীপুর আসছেন তারেক রহমান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রায় ২০ বছর পর গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের গাজীপুরে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতা–কর্মীরা বেশ উজ্জীবিত। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এ জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করছেন মহানগর বিএনপির নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় এসেছিলেন। তিনি ওই সভায় সভাপতিত্ব করেন। ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আবদুল মান্নান ভূঁইয়া। তারেক রহমান ২০ বছর পর গাজীপুরে দলীয় কর্মসূচিতে আসছেন।

সোমবার জনসভাকে সফল করতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সভাস্থল পরিদর্শনকালে নেতারা মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তাঁরা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সংবাদ মাধ্যমকে সরকার জানান, তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজবাড়ী মাঠে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন। জনসভায় যোগ দিতে আসা নেতা–কর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ এড়াতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button