Uncategorized

গাজীপুরে চারটিতে বিএনপির জয়, একটিতে জামায়াত: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

নিজস্ব সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের চারটিতে বিএনপি জয়ী হয়েছে এবং একটিতে জামায়াত জয় পেয়েছে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে সংখ্যাগরিষ্ঠ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

গণভোটে জেলার পাঁচ আসনে মোট ১৪ লাখ ৮০ হাজার ২৭০টি ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫টি। বৈধ ভোটের সংখ্যা ১৩ লাখ ৬৪ হাজার ৩৯৫টি।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ৯ লাখ ৭৩ হাজার ৯৯৩টি এবং ‘না’ পড়েছে ৩ লাখ ৯০ হাজার ৪০২টি ভোট।

অপরদিকে বিএনপির চার বিজয়ী প্রার্থী মিলে পেয়েছেন মোট ৭ লাখ ৮৩ হাজার ৮৯৬ ভোট।

গাজীপুর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান জয়ী হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮টি ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহ আলম বকশী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩টি ভোট। ভোটের হার ৫৩ দশমিক শূন্য ২ শতাংশ। এ আসনের মোট ভোটার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন।

পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ মোট ২৩৮টি কেন্দ্রে প্রদত্ত ভোট ৩ লাখ ৮২ হাজার ২৪৪টি। বাতিল ভোট ৭ হাজার ৭৫০টি। বৈধ ভোট ৩ লাখ ৭৪ হাজার ৪৯৪টি।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২ লাখ ৬১ হাজার ৫৮০টি ভোট, ‘না’ পড়েছে ৮৮ হাজার ৯৯১টি। বৈধ ভোট ৩ লাখ ৫০ হাজার ৫৭১টি। বাতিল ৩১ হাজার ৫৮৬টি। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৮২ হাজার ১৫৭টি।

গাজীপুর-২ আসনে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি জয়ী হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাছের খান ‘শাপলাকলি’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। ভোটের হার ৪৪ দশমিক ৬৯ শতাংশ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ২৭৩টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৪৬৪টি। বাতিল ৮ হাজার ৪৮১টি। বৈধ ভোট ৩ লাখ ৫০ হাজার ৯৮৩টি।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ২ লাখ ৫৫ হাজার ৬৬৭টি ভোট, ‘না’ পড়েছে ৮৪ হাজার ৯৭৬টি। বৈধ ভোট ৩ লাখ ৪০ হাজার ৬৪৩টি। বাতিল ১৯ হাজার ৬৬০টি। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৬০ হাজার ৩০৩টি।

গাজীপুর-৩ আসনে বিএনপির অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জয়ী হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে। খেলাফত মজলিশের মুহাম্মদ এহসানুল হক ‘রিকশা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।ভোটের হার ৫৭ দশমিক ৬৪ শতাংশ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৫৯ জন।

পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ১৮১টি কেন্দ্রে ভোট পড়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭২টি। বাতিল ৮ হাজার ২৮০টি। বৈধ ভোট ২ লাখ ৯৫ হাজার ৬৯২টি।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৫৫টি ভোট, ‘না’ পড়েছে ৮০ হাজার ২৬৬টি। বৈধ ভোট ২ লাখ ৭৫ হাজার ৬২১টি। বাতিল ২৮ হাজার ৪৪১টি। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪ হাজার ৬২টি।

গাজীপুর-৪ আসনে জামায়াতের সালাহউদ্দিন আইউবি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে জিতেছেন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে। বিএনপির শাহ রিয়াজুল হান্নান ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। ভোটের হার ৬১ দশমিক ৬৫ শতাংশ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন।

পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ১২৩টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৪৪টি। বাতিল ৪ হাজার ৩৫৫টি। বৈধ ভোট ১ লাখ ৯৯ হাজার ৬৮৯টি।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৪৩টি ভোট, ‘না’ পড়েছে ৫৮ হাজার ৯৮টি। বৈধ ভোট ১ লাখ ৮৫ হাজার ৮৪১টি। বাতিল ১৭ হাজার ৯০৯টি। মোট প্রদত্ত ভোট ২ লাখ ৩ হাজার ৭৫০টি।

গাজীপুর-৫ আসনে এ কে এম ফজলুল হক মিলন ‘ধানের শীষ’ প্রতীকে জিতেছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে। জামায়াতের মো. খায়রুল হাসান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট। ভোটের হার ৬৪ দশমিক ৮৩ শতাংশ—যা জেলার পাঁচ আসনের মধ্যে সর্বোচ্চ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন।

পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রসহ ১২৫টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ২৯ হাজার ৯২৯টি। বাতিল ৪ হাজার ৩৭৭টি। বৈধ ভোট ২ লাখ ২৫ হাজার ৫৫২টি।

গণভোটে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৪৮টি ভোট, ‘না’ পড়েছে ৭৮ হাজার ৭১ টি। বৈধ ভোট ২ লাখ ১১ হাজার ৭১৯টি। বাতিল ১৮ হাজার ২৭৯টি। মোট প্রদত্ত ভোট ২ লাখ ২৯ হাজার ৯৯৮টি।

এক নজরে গণভোটের চিত্র, গাজীপুরের পাঁচ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে মোট ৯ লাখ ৭৩ হাজার ৯৯৩টি এবং ‘না’ পেয়েছে ৩ লাখ ৯০ হাজার ৪০২টি। অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের তিনগুণেরও বেশি। গণভোটে মোট বৈধ ভোট পড়েছে ১৩ লাখ ৬৪ হাজার ৩৯৫টি এবং বাতিল হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button