গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় আকারে আকাশশক্তি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এফ-টোয়েন্টিটো ও এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান পাঠাচ্ছে। পাশাপাশি একটি দ্বিতীয় বিমানবাহী রণতরী ও কমান্ড পোস্ট বিমানও অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এই মোতায়েনের মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর সক্ষমতা তৈরি হবে।
ধারণা করা হচ্ছে, এই প্রস্তুতি মূলত ইরানের-এর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপকে সামনে রেখে নেওয়া হয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।