গাজীপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

গাজীপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি : গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌধুরী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, তত্ত্বাবধায়ক মণ্ডলী সদস্য ফারদিন ফেরদৌস, সাংবাদিক খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার, শরীফ আহমেদ শামীম এবং ডিএসবির কর্মকর্তা আবুল বাশার প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরে কর্মরত শতাধিক সাংবাদিক।