মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ট্রাম্প

রয়টার্স : মধ্যপ্রাচ্যে কোনো সেনা মোতায়েন করছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও এই অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার ইঙ্গিত দেন তিনি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিক মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তোমাকে অবশ্যই বলতাম না। তবে সেনা পাঠাচ্ছি না। যা করা দরকার, তা-ই করব।’

এর আগে বুধবার রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন ইরান অভিযান জোরদার করতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।