গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

বিশেষ প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি শিক্ষার প্রায়োগিক দক্ষতা বাড়াতে ডিভিএম ১২তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কিট-বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈমুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ ছাড়া নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভেটেরিনারি বিভাগের আঞ্চলিক উদ্যোক্তা মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাইনিকোলজি, অবস্টেট্রিকস অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান।

নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌজন্যে দুইজন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল কিট-বক্স বিতরণ করা হয়।