নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মদ্যপ অবস্থায় অটোরিকশা চালিয়ে সড়ক দুর্ঘটনা ঘটানো ও মাদক সেবনের দায়ে এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মৃদুল দাস (৫২)। তিনি বালীগাঁও এলাকার মৃত মনিন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মদ্যপ অবস্থায় অটোরিকশা চালানোর সময় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটান মৃদুল দাস। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।