গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহেদি তাবাতাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা বলেছেন।
তাবাতাবেই বলেছেন, ট্রানজিট ফি-র ওপর ভিত্তি করে একটি ‘নতুন আইনি কাঠামো বা ব্যবস্থার’ মাধ্যমে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।
প্রণালিটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এই হুমকির কথা উল্লেখ করে পোস্টে তাবাতাবেই বলেছেন, তিনি (ট্রাম্প) চরম হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন কথাবার্তা বলছেন।