ট্রাম্পের হুমকির জবাবে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের হুমকির জবাবে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা জবাব দেওয়া হবে বলে সোমবার (০৬ এপ্রিল) সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান।

সূত্র: এএফপি