রাতভর ভাওয়াল রিসোর্টে অভিযান: বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রাতভর ভাওয়াল রিসোর্টে অভিযান: বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার গুলশান থানা এলাকার জাহিদুল আলম জয় (৩৪), একই থানা এলাকার রেদোয়ান হাল চৌধুরী (৩০), গাজীপুর সদর উপজেলার সিংরাতুলী দক্ষিণপাড়া জিহাদ আহম্মেদ রাফি (১৯), ঢাকার কাফরুল এলাকার ফয়জুল ইসলাম খান লাবিব (৩০), ঢাকার বসুন্ধারা আবাসিক এলাকা মো. আবির হোসেন (২৩) এবং একই এলাকার ইফতিয়ার কাসেম চালী (৩০)।

জব্দকৃত মাদকদ্রব্য গুলো হলো- ১০১ ক্যান বিয়ার, ৩ বোতল বিদেশীমদ (অ্যাবসোলিউট ভোদকা), ৯ পিস এমডিএমএ বা এক্সটাসি, ক্যানাবিস চকলেট ১৬৫ গ্রাম এবং কুশ ৫ গ্রাম।

মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এতে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এবং একই কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।

অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।