টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে জনতার পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকাল সাতটার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফ্লাইওভারের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটকে মারধর শুরু করেন স্থানীয় লোকজন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর বলে পুলিশ ধারণা করছে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, “নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।