বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ১৪ দিনব্যাপী নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান হয়েছে।
বারির প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে এ প্রশিক্ষণে বারির ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
বারির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর পার্টনার (বারি অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন।
প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিজানুর রহমান।
বারির প্রটোকল অফিসার ও সম্পাদক মো. হাসান হাফিজুর রহমান এ তথ্য জানান।