গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুরে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মোট পাঁচজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুর নাম জারা (সাড়ে চার মাস)। সে গাজীপুর মহানগরের সালনা এলাকার বাসিন্দা রাশেদুলের মেয়ে।
হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গত ২২ জুন শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছে। ২৫ জুন পর্যন্ত হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৯৯ জন রোগী ভর্তি হয়েছিল।