গাজীপুর কণ্ঠ ডেস্ক
বাংলাদেশের জন্য সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে এ কথা জানান তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বললেন, ‘খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে।’
আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।
তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের সতর্কবার্তা, স্বচ্ছতা নিশ্চিত না হলে আবারও জনশক্তি রফতানিতে ধাক্কা আসতে পারে।
এর আগে, আমেরিকার ২৫০ বছরপূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর তিনি শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন।