গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ জিয়াউদ্দিন নামের এক ইয়াবাসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোয়ার লিমা।
দণ্ডপ্রাপ্ত মোঃ জিয়াউদ্দিন উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও উত্তরপাড়া এলাকার মৃত মোঃ সাহাবউদ্দিনের ছেলে।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান চালিয়ে বড়গাঁও এলাকা থেকে ইয়াবাসেবী মোঃ জিয়াউদ্দিনকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারোয়ার লিমা।