গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের উপদ্রবে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন পিতা-মাতা। পরে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার চুয়ারিখোলা এলাকার কাজী জুয়েল (৩৫)। তিনি কাজী আনোয়ারের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত কাজী জুয়েল পেশায় গাড়িচালক। তিনি নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে পিতা-মাতাসহ এলাকায় উপদ্রব করতেন। এতে অতিষ্ঠ হয়ে নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন পিতা-মাতা। পরে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।