কালীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম গতিশীল করতে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এস এম রিদওয়ান রহমানকে এবং সদস্যসচিব করা হয়েছে মোঃ হিমেল মিয়াকে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব ও সদস্যসচিব খন্দকার আল আমিন স্বাক্ষরিত এক পত্রে আগামী ছয় মাসের জন্য ২০ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আপেল মামুন সরকারকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ওয়াদুদ খন্দকার ও শারমিন খান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ রায়হান হোসাইনকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন জাহিদুল ইসলাম সিপন ও আবু বকর শেখকে। 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহাদাত হোসাইন এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহিম আলম, ইমরান মোল্লা ও মারুফ সরকার এবং জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে শামিমা আক্তারকে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রায়হান ইসলাম বাঘমার, সজিব ফকির, মেহেদি হাসান, জাকারিয়া, সাকিব হোসেন, সাহেদ ভূঁইয়া ও মোঃ ইমরান হাসান।

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।