প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ফজলুল হক মিলন

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব দেন, যা পরে কণ্ঠভোটে গৃহীত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন ফজলুল হক মিলন

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব দেন, যা পরে কণ্ঠভোটে গৃহীত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আব্দুল মালিক, মো. জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম ও আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।

এর আগে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং সরকারি হিসাব সম্পর্কিত—এই দুটি স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফজলুল হক মিলন। নতুন দায়িত্ব পাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হয়। এতে ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের জায়গায় নতুন সদস্য করা হয়েছে মাজহারুল ইসলাম ও মো. ফরিদুল কবীর তালুকদারকে।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে—৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ৯টি বিষয়ভিত্তিক।