স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এস এম রফিকুল ইসলাম

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব দেন, যা পরে কণ্ঠভোটে গৃহীত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এস এম রফিকুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে কমিটি গঠনের প্রস্তাব দেন, যা পরে কণ্ঠভোটে গৃহীত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার ও মাহমুদা আলম মিতু।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। এখন পর্যন্ত মোট ৪৫টি কমিটি গঠিত হয়েছে—৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ৯টি বিষয়ভিত্তিক।