ঈদগাহ মাঠ বানানোর নামে গভীর রাতে ‘খাস পুকুর’ দখলের চেষ্টা, মোবাইল কোর্টের অভিযান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঈদগাহ মাঠ বানানোর নামে গভীর রাতে মহানগরের মোগরখান এলাকায় একটি ‘খাস পুকুর’ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা বালুসহ একটি ট্রাক আটক করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত পৌণে একটার দিকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামের তত্ত্বাবধায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকালে মধ্যে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিল রফিকুল ইসলামকে বরাট করা বালু সরিয়ে নিতে বলা হয়েছে এবং স্থানীয় ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে নিয়মিত মামলা করতে বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, একটি মহল গাজীপুর শহরের আশেপাশের খাস পুকুরগুলো দখলের পায়তারা করছে। কিছুদিন ওই মহল অপর একটি খাস পুকুর পাড়ের জলাশয় ভরাট করে ঘর তৈরি বন্ধ করা হয়েছিল। সেই একই গ্রুপ আবারো মোগরখানে খাস পুকুরটি ঈদগাহ মাঠ বানানোর নামে দখলের চেষ্টা করেl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button