গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর জেলা ও মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির ঘোষণা করা হয়েছে। জেলা শাখার আমির হয়েছেন মাওলানা সেফাউল হক, মহানগর শাখার আমির খাইরুল হাসান। দুজনই দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য।
বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭–২০২৮ মেয়াদের জন্য নতুন আমিরদের দায়িত্ব দেওয়া হয়। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে রুকনেরা (সদস্য) আমির নির্বাচিত করেন। পরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নতুন দায়িত্ব পাওয়ার আগে সেফাউল হক গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ছিলেন। খাইরুল হাসান ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির।
জামায়াত জানায়, একই দিনে সারা দেশের জেলা ও মহানগর মিলিয়ে মোট ৭৭ জন আমিরের নাম ঘোষণা করা হয়েছে।