গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রা এলাকায় ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে যাত্রীরা দ্রুত নেমে যান। আশপাশের লোকজন তখন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসটির প্রায় পুরোটাই পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেছেন, খবর পাওয়ার পর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।