গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের তালটিয়া এলাকায় ফ্রেস সিমেন্টের একটি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছে।
সোমবার সকাল ৭ টার দিকে টংগী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক আব্দুল মান্নান(৪৪)। তিনি ব্রাম্মণবাড়িয়ার কসবা থানার লেশিয়ারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। মান্নান পূবাইলের হারবাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাত।
জিএমপি’র পূবাইল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, হারবাইদ শাখা সড়ক থেকে টংগী-ঘোড়াশাল সড়কে উঠার সময় তালটিয়ায় এলাকা ফ্রেস সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল মান্নান নিহত হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে।
আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।