সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে গাজীপুর জেলা প্রশাসক চিঠি দিয়েছে দুদক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে গাজীপুরের জেলা প্রশাসক, চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ময়মনসিংহের পুলিশ সুপারকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
বুধবার (১৮ সেপ্টেম্বর) চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের উপ-পরিচালক জানান, সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে গাজীপুর জেলা প্রশাসক, চট্টগ্রামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক এবং পুলিশ সদস্যদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা খতিয়ে দেখতে ময়মনসিংহ পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে।



