চাকরিতে শুভ নেই মিথুনের, অবৈধভাবে উপার্জন বাড়বে কন্যার

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : কাজ উপলক্ষে বিদেশে যাত্রা আছে। কাজের ব্যস্ততা বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি বা সম্মান বাড়বে।

বৃষ : প্রকাশ্য শক্ররা খরচ বাড়ানোর চেষ্টা করবে। তবে ভালো পরিবর্তন দেখা যায়। দূরের ভ্রমণ শুভ হবে।

মিথুন : চাকরিতে শুভ ভাব নেই। আত্মীয়রা প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে। পেটের পীড়ায় কষ্ট বাড়বে।

কর্কট : কাজে স্ত্রীর সহযোগিতা পাওয়া যাবে। আয় বৃদ্ধি না হলেও সম্পত্তি প্রাপ্তি যোগ আছে। এখনই কিছুতে পুঁজি বিনিয়োগ ক্ষতিকারক হবে।

সিংহ : অভিনয়ের সঙ্গে জড়িতরা উন্নতির সুযোগ পাবে। সন্তানের কৃতকার্যে আনন্দ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা : অবৈধভাবে উপার্জন বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। প্রেম ও রোমাঞ্চ শুভ।

তুলা : মায়ের স্বাস্থ্য খারাপ থাকবে। ব্যবসায় উন্নতি যোগ আছে। সংসারে ঝামেলা থাকতে পারে।

বৃশ্চিক : শরীরে আঘাত লাগতে পারে-সতর্ক থাকুন। আয় বাড়বে। বাড়িতে আত্মীয়দের আগমন ঘটতে পারে।

ধনু : প্রতিযোগিতামূলক কাজে কৃতকার্য হবেন। একাধিক পথে আয় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর : শরীরে রোগ আক্রমণ করলেও আয় বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগের পরিবেশ পাবেন। দূরভ্রমণে আনন্দ পাবেন।

কুম্ভ : মেশিনারি ব্যবসায় উন্নতি হবে। কাজের পরিধি ও ব্যস্ততা বাড়বে। আশা পূরণ হবে ও সঞ্চয় বাড়বে।

মীন : চাকরিতে পদোন্নতি ও ব্যবসা বৃদ্ধি হবে। কাজের ব্যস্ততা বাড়বে। বিদেশ ভ্রমণে আনন্দ ও উন্নতি বাড়বে।