শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর রেলও‌য়ে স্টেশ‌ন সংগ্লন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, স্টেশ‌ন সংগ্লন এলাকায় দুপুরে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায় নি। খবর পেয়ে রেলও‌য়ে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রেছে। এ ব্যাপা‌রে আইনি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।