অবশেষে চার মাস পর অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমানের বদলির আদেশ বাতিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ মশিউর রহমানকে প্রেষনে বদলি পূর্বক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের উপপরিচালক হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় গত ০৪ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) মোহাম্মদ মশিউর রহমানকে (১৫৯৬৮) প্রেষনে বদলি পূর্বক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের উপপরিচালক হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্তের আদেশটি বাতিল করা হল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য : এর আগে চার মাস ৫ দিন আগে গত ০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) মোহাম্মদ মশিউর রহমানকে প্রেষনে বদলি পূর্বক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের উপপরিচালক হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

(বিসিএস) ২৫ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ১৫ জুলাই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেছিলেন। ২০১৮ সালের ২০ জুলাই বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব দেওয়া হয়েছিল।

পরবর্তীতে ২০১৯ সালের বুধবার (০৩ এপ্রিল) থেকে মোহাম্মদ মশিউর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (রাজস্ব ও এলএ) শাখার দায়িত্ব পালন করছেন।

 

আরো জানতে….

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমানকে বদলি