টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

নমুনা পরীক্ষা পর বুধবার (১০ জুন) এ তথ্য জানা যায়।

জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম নিজেই সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘অসুস্থতার অনুভব করায় গত ১ জুন কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেই। বুধবার রিপোর্ট আসার পর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত বিষয়টি জানতে পারি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে আছি। আমার শারীরিক অবস্থা ভালো। সকলের নিকট দোয়া চাই আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি’।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

জিএমপি’র আরও ১৫ পুলিশ সদস্যর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত

গাছা থানার আরো ২০ জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ

জিএমপি’র গাছা জোনের এসি’সহ থানার চারজনের করোনা পজেটিভ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক এসআই করোনা পজেটিভ