গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) গায়ে ব্যথা ও অলসতা দেখা দেবে। বর্তমান বাসস্থানে অতৃপ্তি বেড়ে যাবে। স্বল্প ভ্রমণ বাতিল হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) অস্ত্রোপচারে ব্যয় হবে। হঠাৎ সামান্য আয় হবে। সংসারের অতৃপ্তি একটু কমবে।
মিথুন (২১ মে-২০ জুন) পেটের পীড়া বেড়ে যাবে। ঠান্ডায় কষ্ট বাড়বে। সম্পদ প্রাপ্তি যোগ আছে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) যৌন ও চর্মরোগ বৃদ্ধির আশঙ্কা আছে। কর্মব্যস্ততা বাড়বে। খাদ্যে বেশি খরচ হবে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) স্বাস্থ্য খুব ভালো যাবে না। হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ আছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) অলসতাভাব বিরাজ করবে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বেড়ে যাবে। স্ত্রীর আয় বাড়বে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) প্রকাশ্য শত্রুদের অপতৎপরতা কমে যাবে। বিদেশ ভ্রমণ হঠাৎ বাতিল হবে। হঠাৎ পিতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) মাংসপেশির ব্যথা বাড়তে পারে। স্ত্রীর আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) স্ত্রীর বিদেশ যাত্রা যোগ আছে। তবে শেষ মুহূর্তে বাতিল হতে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) ঠান্ডা ও পেটের পীড়া বেড়ে যাবে। পাওনা অর্থ আদায় হবে না। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) সন্তানের বিদেশ যাত্রা বাতিল হবে। বাসস্থানে দ্বন্দ্ব দেখা দিতে পারে। ডায়াবেটিস বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) আয় বাড়বে। তবে সংসারের দ্বন্দ্ব-ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমে বাধা আসবে।