গাজীপুর কণ্ঠ ডেস্ক : ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ খসড়া সংশোধনে নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, শিগগিরই সংশোধিত আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে ১০টায় শুরু হয় বৈঠক।
সচিবালয় থেকে সভায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিসভার সদস্যরা।
জানা গেছে, সভা শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বাংলা/এসএ/