গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের আনসার রোড এলাকায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শান্ত (২৫)। সে কাপাসিয়ার চর খামের এলাকার জামান বেপারীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শ্রীপুরে ভাড়া বাসায় থেকে ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে চাকরি করতো শান্ত। শ্রীপুর থেকে এসে আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তার মোটরসাইকেলটি দাঁড় করায়। এসময় ঢাকাগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।