গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের নাগরী ইউনিনের কালিকুঠি এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৫ জন।
সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন।
স্থানীয়রা জানায়, সোমবার ভোররাতে কালিকুঠি গ্রামের বারেকের বাড়িতে গরু চুরি করতে যায় চোর চক্রের একদল সদস্য। বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজনসহ স্থানীয়রা ধাওয়া করে চোর চক্রের ছয়জনকে আটক করে। সে সময় গণপিটুনিতে একজনের মৃত্যু হয় এবং বাকী পাঁচজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বলেন, ভোর রাতে চোর চক্রের একদল সদস্য কালিকুঠি গ্রামে গরু চুরি করেতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে চোর চক্রের ছয়জনকে আটক করে। সে সময় গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।